তাফসীরে ইবনে আব্বাস রা. (১-৩)
2,460৳ Original price was: 2,460৳ .1,700৳ Current price is: 1,700৳ .
Categories: তাফসীর, বিশেষ অফার
তাফসীরে ইবনে আব্বাস রা.
৩ খন্ডে পূর্ণ ৩০ পারার অনুবাদ ও তাফসীর।
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) ছিলেন রাসূলুল্লাহ (সা.)-এর আপন চাচাতো ভাই। উম্মাহর অমূল্য রতন ‘রঈসুল মুফাসসিরীন’, ‘সাইয়্যিদুল মুফাসসিরীন’, কুরআনের ব্যাখ্যার আদিপুরুষ! তাঁরই জ্ঞানগর্ভ ব্যাখ্যার সংকলন নিয়ে সংকলিত – “তাফসীরে ইবনে আব্বাস”। এটি শুধু একটি বই নয়, ইসলামী তাফসীরশাস্ত্রের এক ঐতিহাসিক কীর্তি।
আপনারা হয়তো জানেন, ‘তাফসীরে ইবনে আব্বাস’ নামে প্রচলিত এই কিতাবটি হযরত ইবনে আব্বাস (রা.) নিজে বা তাঁর ছাত্ররা সংকলন করেননি। বরং বিভিন্ন হাদীস ও তাফসীর গ্রন্থে হযরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত মূল্যবান তাফসীর রিওয়ায়াতগুলো এতে ধারাবাহিকভাকে একত্রিত করা হয়েছে। অতপর পূর্ণ ৩০ পারার সুবিন্যাস্ত রূপ দেওয়া হয়েছে।
