ইতিহাসের ছিন্নপত্র (১-৪ খণ্ড )

3,400৳ 

ইতিহাসের ছিন্নপত্র (১ম খন্ড)
‘ইতিহাস’ শব্দটা হামেশাই উচ্চারিত হয় মুখে মুখে। ইতিহাস আদতে কী? অতীত ঘটনা ও কার্যাবলির অধ্যয়ন— তাই তো? সেই সংজ্ঞামতে ইতিহাসের পাঠগুলোও এক-একটা ইতিহাস।
অতীতে একটা ঘটনা বারবার ঘটেছে— ইতিহাসের চোখে একটা কাঠের চশমা পরিয়ে দেওয়ার অপচেষ্টা। আমরা তো জানি, ইতিহাসবেত্তাগণ ইতিহাসের মাধ্যমে বিভিন্ন ঐতিহাসিক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। গন্ডগোলটা বেধেছে ঠিক এখানেই। স্ব-স্ব চিন্তা-কাঠামোর ইতিহাসবিদরা নিজেদের রঙে রাঙিয়েছেন ইতিহাসকে। যার যত দক্ষতা, ক্ষমতা ও মাধ্যম ছিল, সে তত বেশি ইতিহাসকে দখল করেছে। প্রচলিত একটা নিষ্ঠুর বয়ান আছে, ইতিহাস নাকি বিজয়ীর চোখ দিয়ে দুনিয়াকে দেখায়।ইতিহাসের ছিন্নপত্র (২য় খন্ড)
সময়ের বিচূর্ণ আয়নায় বর্তমানের চোখে অতীতকে দেখাই ইতিহাস। অতীতের একই ঘটনাপ্রবাহকে একেক সময়ে একেক ব্যক্তি একেক চশমায় দেখেন এবং লিপিবদ্ধ করেন। যার প্রত্যেক বয়ানই স্থান-কাল-পাত্রের স্বাক্ষরে বয়ে যায় একেক ধারায়। ইতিহাসের এই বহুধা বয়ানই ইতিহাস পঠনের অন্যতম আকর্ষণ। বদলে যাওয়া আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের ছুড়ে দেওয়া প্রশ্নের উত্তর খোঁজার তাগিদেই আমাদের লভ্য সব চশমাই হাতের কাছে রাখা প্রয়োজন। আমাদের ইতিহাসের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সময়কালকে ফিরে দেখতে এখানে সমাবেশ ঘটানো হয়েছে সর্বাধিক চশমার। সাম্প্রতিক সময়ের এ এক বর্ণাঢ্যতম অতীতবীক্ষণ।ইতিহাসের ছিন্নপত্র (৩য় খন্ড)
ফ্যাসিবাদ শুধু ক্ষমতাই দখল করে না, ইতিহাসেও নিজের দখলস্বত্ব আরোপ করে। ইতিহাসের বিস্তৃত ভূমিতে সকল ভিন্নমতকে দলন করে সে এক বৃক্ষের অরণ্য সাজায় একচ্ছত্র আধিপত্যের বয়ানে। মহান জুলাইয়ের রক্তাক্ত অভ্যুত্থান ফ্যাসিবাদের সেই বিষবৃক্ষকে সমূলে উৎপাটন করেছে। আজ সময় এসেছে অগ্নিঝরা বর্ষার রক্তস্নাত ভূমিতে ইতিহাসের নতুন বাগিচা বিনির্মাণের। স্বাধীনতার মুক্ত হাওয়ায় হাজার বয়ানের ফুলে-ফসলে ইতিহাসের প্রান্তর সুশোভিত করার। নতুন সেই বাগানের অগণন বীজ লুক্কায়িত রয়েছে এই গ্রন্থে।

RELATED PRODUCTS