মোঙ্গল ও তাতারদের ইতিহাস – (১-২)
1,050৳ Original price was: 1,050৳ .780৳ Current price is: 780৳ .
খ্রিষ্টীয় দ্বাদশ শতাব্দীতে গোবির মরুভূমি থেকে আকাশ আঁধার করে আসা সর্বনাশা ঝড় প্রচণ্ড আক্রোশে আছড়ে পড়ে খাওয়ারিজমের ওপর এবং ধ্বংসস্তূপে পরিণত করে শক্তিমান ও সমৃদ্ধ এই সাম্রাজ্য। তাদের সেই প্রলয়ংকরী তাণ্ডবে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় বিশাল আব্বাসি খিলাফত। জীবিতরা আশ্রয়ের খোঁজে পালাতে থাকে মিসরের দিকে–মামলুক সুলতানের আশ্রয়ে।
মানুষ ভেবেছিল, তাতারঝড় একটা খোদায়ি গজব; কিয়ামতপূর্ব ইয়াজুজ-মাজুজের বাহিনী। কেউ কেউ ভাবছিল এরা দাজ্জালের বাহিনী; তাই মানুষের সাধ্য নেই এই ঝড়ের মোকাবিলার। মুসলিমবিশ্বের ওপর বয়ে যাওয়া এ তাণ্ডব দেখে সেদিন থরথর করে কাঁপছিল ইউরোপও। হ্যারল্ড ল্যাম্বের ভাষায়—‘সুইডেন আর ভেনিসের জেলেরা তাতারদের ভয়ে সাগরে মাছ ধরার নৌকা ভাসাতে ভয় পেত!’ মানবতার সেই ট্রাজেডি আর উত্থান নিয়েই রচিত গ্রন্থটি।
